ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই মর্মে আইসিসিকে ইমেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে তারা। বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় পয়েন্ট কাটা যাবে- এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি স্পষ্ট জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে এমন কোনো কঠোর বার্তা বা আলটিমেটাম তারা পায়নি। বরং ভেন্যু ও নিরাপত্তা ইস্যুতে দুই সংস্থার মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে। এর আগে ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিসিবির অনুরোধ আইসিসি

সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু বিসিবি বলছে ভিন্ন কথা। বিবৃতিতে বিসিবি জানায়, গণমাধ্যমে প্রকাশিত আলটিমেটাম সংক্রান্ত প্রতিবেদনগুলো সঠিক নয় এবং আইসিসির যোগাযোগের বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নেই। বিসিবি এর আগে খেলোয়াড়, কর্মকর্তা ও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। সেই উদ্বেগের জবাবে আইসিসি ইতিবাচক মনোভাবই দেখিয়েছে। বিসিবি উল্লেখ করে, ‘আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত নিরাপত্তা শঙ্কাগুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’ বোর্ড আরও জানিয়েছে, আসরের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের

নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণই বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। এখন দেখার বিষয়, বিসিবি ও আইসিসি

কী কী সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার