ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দপ্তর থেকে ভিসা দেওয়া বন্ধ হয়। গতকাল বুধবার থেকে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশ উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে। এখন শুধু গুয়াহাটিতে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ড হাইকমিশনারের দপ্তর থেকে ভারতীয়দের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা না হলেও, বুধবার থেকে যে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে তা নিশ্চিত করেছে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্র। তবে পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ হলেও বাণিজ্যিকসহ অন্যান্য ভিসা দেওয়া চালু থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের

মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ভারতের চারটি ভিসাকেন্দ্রে ভাঙচুর হয়। সেসময় ঢাকায় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারতীয় কর্তপক্ষ জানিয়ে দেয়, মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের