ভয়ঙ্কর পেজার হামলার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

ভয়ঙ্কর পেজার হামলার নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননে পেজার বিস্ফোরণে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি জড়িত বলে জানা যাচ্ছে। তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভারতীয় ব্যক্তির মাধ্যমে ওইসব পেজার হিজবুল্লাহ কিনেছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা তাইওয়ানি এক প্রতিষ্ঠান থেকে কেনা এসব পেজারে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপত ত্রাসের সৃষ্টি করে। বিস্ফোরণের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। ওই বিস্ফোরণের সাথে জড়িত বলে ভারতীয় বংশোদ্ভূত রিনসন জোসের (৩৭) নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের কেরল রাজ্যে জন্ম নেন তিনি। রিনসন বর্তমানে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের মালিক। রিনসনের বিরুদ্ধে তার কোম্পানি নর্টা গ্লোবালের মাধ্যমে হিজবুল্লাহকে পেজার সরবরাহ করার অভিযোগ ওঠেছে।

লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইসরাইল। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেরলের ওয়ানাডে বসবাসকারী রিনসনের বাবা পুলিশকে বলেছেন, গত কয়েক দিন ধরে ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোনে যোগাযোগ করতে পারেননি। রিনসন ছাড়াও সন্দেহভাজনদের তালিকায় রয়েছে হাঙ্গেরির সিইও ক্রিশ্চিয়ানো বারসোনির নামও। পেজার সরবরাহে তাইওয়ান, হাঙ্গেরি এবং বুলগেরিয়ার কোম্পানির নাম উঠে এসেছে। রিনসন জোস, যিনি বুলগেরিয়া বেসড কোম্পানি নর্টা গ্লোবালের মালিক, তার বিরুদ্ধে লেবাননে বিস্ফোরণের সাথে যুক্ত পেজার বিক্রি করার অভিযোগ রয়েছে৷ হাঙ্গেরিয়ান নিউজ সাইট টেলেক্সের মতে, রিনসনের কোম্পানি এই পেজার বিক্রি করেছিল। ঘটনার পর নর্টা গ্লোবাল তাদের ওয়েবসাইট সরিয়ে দেয় এবং তাদের অফিসও পাওয়া যায়নি। ১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণ হয়েছিল। এতে

১২ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হয়। সূত্রের খবর, রিনসন বর্তমানে আমেরিকায় আছেন এবং তার নর্টা গ্লোবাল লিমিটেড ইসরাইলি 'শেল' কোম্পানি বলেই অনুমান। পেজার বিস্ফোরণের জন্য হিজবুল্লাহ ইসরাইলকে দায়ী করেছে। যদিও ইসরাইল এই হামলার ব্যাপারে কিছু বলেনি। এখন গোটা বিশ্ব জানতে চাইছে কিভাবে ইসরাইলি গুপ্তচর সংস্থা পেজারের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে। এরই মধ্যে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ঘটনায় নাম জড়িয়েছে রিনসন জোসের। আদতে তার জন্ম কেরলে হলেও তিনি বর্তমানে নরওয়ের নাগরিক। হাঙ্গেরীয় সংবাদমাধ্যম টেলেক্স জানিয়েছে, লেবাননে বিস্ফোরণের জন্য নরওয়ের এক নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেরলের মিডিয়া আউটলেটগুলো শুক্রবার জানিয়েছে, যে রিনসন জোসের জন্ম ওয়ানাডে। সেখান থেকে এমবিএ করার পর চলে

যান নরওয়েতে। এছাড়া কিছু নিউজ চ্যানেল রিনসন জোসের আত্মীয়দের সাথেও কথা বলেছে। রিনসন জোসের বাবা পেশায় এক দর্জি। টেলেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজার চুক্তিতে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেড জড়িত ছিল। এই সংস্থাটি নরওয়ের নাগরিক রিনসন জোস প্রতিষ্ঠা করেন। তিনি ওয়েনাডের মানন্তবাদির বাসিন্দা এবং শেষবার এখানে এসেছিলেন ২০১৩ সালে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল