ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ করল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
ধারাবাহিকতার বড্ড অভাব। এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স তো পরের ম্যাচেই পুরোনো বাংলাদেশ। বিশ্বাস না হলে কলম্বো টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সে চোখ বোলানো যেতে পারে। গলের প্রথম ইনিংসে পাঁচ শ ছুঁই ছুঁই স্কোর করা বাংলাদেশ কলম্বোয় আড়াই শ করতে পারবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। আড়াই শ করতে যে এখনো ৩০ রান প্রয়োজন। প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করতে পেরেছে বাংলাদেশ। দিন শেষে ৯ রান করা তাইজুল ইসলামের বিপরীতে ৫ রানে অপরাজিত আছেন এবাদত হোসেন। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয় দলীয় ৫ রানে। এনামুল হক বিজয়ের ফেরার মধ্যে দিয়ে। অথচ, টেস্ট শুরুর আগে ডাক মারা বিজয়ের দারুণ প্রশংসা করেছিলেন কোচ ফিল সিমন্স।

বাংলাদেশি ওপেনার শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু বিজয় কোচের আস্থার প্রতিদানই দিতে পারলেন না। গল টেস্টের প্রথম ইনিংসের মতোই আজও ১০ বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা অবশ্য সামলিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মমিনুল হক ও সাদমান ইসলাম। তবে ২১ রানে মমিনুল বিদায় নেওয়ায় সেই চেষ্টাও বাধাগ্রস্ত হয়। মাঝে দলীয় ৩ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত (৮) ও সাদমান ইসলাম (৪৬) বিদায় নিলে বিপদ বাড়ে বাংলাদেশের। ৭৬ রানেই যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলের সবচেয়ে বড় জুটিটা গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে লিটনের বাজে শট সিলেকশনে ৬৭ রানের জুটিটা

ভেঙে যায়। স্লিপে ফিল্ডার থাকার পরও সোনাল দিনুশার বলে কাট শট খেলতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন লিটন। ৩৪ রানে আউট হওয়ার আগেই আবার ৩৩ রানের সময় ক্যাচ তুলেও বেঁচে গিয়েছিলেন তিনি। এরপরেও সতর্ক হননি টি-টোয়েন্টির অধিনায়ক। লিটনের আউটের পর মুশফিকও আর বেশিক্ষণ টেকেননি। দলীয় ১৬০ রানের সময় বিদান নেন গলের সেঞ্চুরিয়ান। দিনুশার বলে স্লোগ সুইপে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে বিশ্ব ফার্নান্দোর হাতে ধরা পড়েন ৩৫ রানে। পরে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ৩৭ রানের জুটিতে দুই শ পেরোনোর ভিত পায় বাংলাদেশ। তবে দিনের শেষ দিকে দুজনই আউট হন। মিরাজের ৩১ রানের বিপরীতে ২৫ রানে

আউট হন নাঈম। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন আসিতা, বিশ্ব ও দিনুশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল