বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
বোরখা পরে পার্লামেন্টে আসা অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনের পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে বোরখা পরে প্রবেশ করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে প্রতিবাদ জানান তিনি। এ জন্য তার পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার এই কাজের জন্য অন্যান্য সিনেটররা তাকে নিন্দা জানিয়েছেন এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করা হয়েছে। একজন সহকর্মী তাকে ‘স্পষ্টভাবে বর্ণবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন। কুইন্সল্যান্ডের এই সেনেটর একটি বিল প্রবর্তন করতে চাইছিলেন যা জনসম্মুখে পূর্ণ মুখোশ পরিধান নিষিদ্ধ করবে। এজন্য তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। হ্যানসন দ্বিতীয়বারের মতো বোরখা পরে পার্লামেন্টে উপস্থিত হন। তিনি

বলেন, তার এই পদক্ষেপটি ছিল সেনেট তার বিলটি প্রত্যাখ্যান করায় প্রতিবাদের অংশ হিসেবে। সোমবার অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি আনার বিরোধিতা করলে তিনি আবার কালো বোরকা পরে ফিরে আসেন। গ্রিনস দলের সেনেটর মেহরিন ফারুকি বলেন, তিনি বর্ণবাদী সিনেটর, স্পষ্টভাবে বর্ণবাদ প্রদর্শন করছে। পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের সিনেটর ফাতিমা পইম্যান এই ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার হ্যানসনের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। তিনি দাবি করেন, হ্যানসন দীর্ঘ সময় ধরে প্রতিবাদ হিসেবে পক্ষপাতিত্ব প্রদর্শন করে আসছেন। বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি ৫৫ ভোটের বিপরীতে ৫ ভোটে পাস হয়েছে। যেখানে বলা হয়েছে, হ্যানসনের কর্মকাণ্ড ‘ধর্মীয় কারণে মানুষকে অপমান এবং হাস্যকর করার উদ্দেশ্যে ছিল’ এবং এটি

‘মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি অসম্মানজনক’। ওং আগের দিন দাবি করেছিলেন, হ্যানসন অস্ট্রেলিয়ান সেনেটের একজন সদস্য হিসেবে যোগ্য নন। এদিকে ফেসবুকে এক পোস্টে হ্যানসন লিখেছেন, যদি তারা আমাকে এটি পরতে দিতে না চায়, তবে বোরকা নিষিদ্ধ করুন। এর আগেন তিনি ২০১৭ সালে প্রথমবার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেছিলেন। সেবারও তিনি জাতীয় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে দাবি করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়