বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন। তখন তাদের সম্প্রচার গাড়িটিতে ইসরায়েলি বিমান বোমা ফেলে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আলজাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এ বর্ণনা দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয়। নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ,

ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি। আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহত আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবব্যথার কারণে তাকে হাসপাতালে আনা হয়। এ সন্তানই তাদের প্রথম সন্তান হতে চলেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায়। তারা ঘটনাস্থলের আগুন নিভিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজিরা ইসরায়েলের নিষেধাজ্ঞার আওতায় থাকায় প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি। এই মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা করেছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য দায়বদ্ধ

রাখার আহ্বান জানিয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সাংবাদিক নিহতের আলোচনার মধ্যেই একসঙ্গে এবার পাঁচজনকে হত্যা করল তারা। সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু