বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫
     ৮:০৯ অপরাহ্ণ

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৮:০৯ 144 ভিউ
স্ত্রী-সন্তানদের সামনেই পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক আবদুল লতিফ বালুচকে নৃশংসভাবে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীর হাতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের বাড়িতে ঢুকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতকারীরা। প্রতিরোধের চেষ্টা করলে আক্রমণকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে। জানা গেছে, সাংবাদিক আবদুল লতিফ বেলুচিস্তানের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করতেন। কয়েক মাস আগে আবদুল লতিফের ছেলে, সাইফ বালুচসহ পরিবারের সাতজন সদস্যকে অপহরণ করে নিরাপত্তাবাহিনী। পরে তাদের মরদেহ উদ্ধার হয়। পরিবারকে টার্গেট করার পর এবার ওই সাংবাদিককে হত্যার ঘটনা ঘটল। দৈনিক ইন্তিখাব এবং আজ নিউজ নামে দুটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ওই সাংবাদিক হত্যার

ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে পাকিস্তান ও বেলুচ সংগঠনগুলো। স্থানীয় বেলুচ সংবাদমাধ্যম ও মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, হামলাকারীরা ওই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে মিলে এসব হত্যাকাণ্ড চালাচ্ছে। বালুচ ইয়াকজেহতি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই হত্যাকাণ্ড পাক সরকারের ‘খুন করে পুঁতে দাও’ নীতির অংশ। এই পদ্ধতিতে বেলুচিস্তানের পরিচয়টাই ধীরে ধীরে মুছে ফেলতে চায় সরকার। বিদ্রোহীদের চুপ করিয়ে দেওয়ার জন্য এই হত্যা। পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (পিএফইউজে) নির্মম এ হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। পিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি খালিদ খোখর এবং সাধারণ সম্পাদক আরশাদ আনসারী বলেছেন, এই অযৌক্তিক সহিংসতার ঘটনা সাংবাদিকদের তাদের দায়িত্ব পালন করার সময় যে ঝুঁকির

সম্মুখীন হতে হয় তার একটি স্পষ্ট আলামত। বেলুচিস্তান ইউনিয়ন অব জার্নালিস্টস (বিইউজে) এই ঘটনাকে বেলুচিস্তানে স্বাধীন কণ্ঠস্বরকে চুপ করানোর একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করেছে। বেলুচিস্তানের নারী মঞ্চের নেত্রী শালি বালুচ এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘আওয়ারান জেলার মাশকেতে সাংবাদিক আবদুল লতিফের মৃত্যু আমাদের স্তম্ভিত করে দিয়েছে। বেলুচিস্তানে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। উল্লেখ্য, পাকিস্তানের বিশাল এলাকা বেলুচিস্তান। প্রায় ৪৪ ভাগ। ভু-রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আবার মাটির নিচে আছে বিস্তর খনিজ। ইসলামাবাদ এই খনিজ জাতীয় প্রয়োজনে ব্যবহারের পক্ষে। অন্যদিকে, এখানকার মানুষ চাইছে খনিজের উপর প্রথমে তাদের হিস্যা নিশ্চিত হোক। তাছাড়া খনিজ সম্পদ কীভাবে উত্তোলিত ও ব্যবহৃত হবে তার জন্য চাই

এ অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্তশাসন। এ রকম অবস্থান থেকেই বেলুচদের সঙ্গে ইসলামাবাদের নীতিনির্ধারকদের বিরোধ চলছে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ। সেখানে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের খনি রয়েছে। এরপরও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল এটি। পাকিস্তান সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ। অথচ এই প্রদেশের বাসিন্দাদের কঠোর অর্থনৈতিক সংকটের মধ্যে দিন যাপন করতে হয়। বেলুচিস্তান প্রদেশের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান সরকার খুবই কৌশলে ক্রমাগত তাদের প্রয়োজনকে উপেক্ষা করে যাচ্ছে এবং তাদের সম্পদের অপব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে (সরকার দ্বারা) প্রতারিত হওয়ার অনুভূতি গড়ে উঠেছে এবং তাদের সমর্থন বিচ্ছিন্নতাবাদীদের দিকে ঝুঁকে পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া