বেছে বেছে জবাব দেওয়া হবে, অমিত শাহর হুঙ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

বেছে বেছে জবাব দেওয়া হবে, অমিত শাহর হুঙ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। ভারতের অভিযোগ এই হামলার পেছনে দায় আছে পাকিস্তানের। যা মানতে নারাজ ইসলামাবাদ। এই অবস্থায় দুদেশের মধ্যে গত কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে গোলাগুলির ঘটনায় ঘটছে নিয়মিত। যা নিয়েই এবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লড়াই শেষ হয়নি জানিয়ে বেছে বেছে এ ঘটনার দায়ী ব্যক্তিদের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দিনেই সৌদি আরব থেকে অমিত শাহকে নির্দেশ পাঠান মোদি। ফোন পেয়েই শ্রীনগর রওনা দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন চাঞ্চল্যকর পরিস্থিতিতে শ্রীনগরে হাইভোল্টেজ বৈঠকে বসেছিলেন শাহ। পরের দিন গিয়েছিলেন পহেলগাঁও। এবার পহেলগাঁও নিয়ে কঠোর বার্তা দিলেন

স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নব্বইয়ের দশক থেকে কাশ্মীরে যে বিচ্ছিন্নতাবাদ চলছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিরো টলারেন্সের নীতি রয়েছে। আমরা জোরদারভাবে আমাদের লড়াই লড়েছি। আজ ওরা যেন এটা ভেবে না নেয় যে, আমাদের এই ২৭ জন নাগরিকের প্রাণ নিয়ে ওরা লড়াই জিতে গিয়েছে।’ এরপর হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, ‘সকল আতঙ্ক ছড়ানোদের বলতে চাই, লড়াই শেষ হয়নি। একটা পর্যায়ে এসেছে। প্রতিটি ব্যক্তিকে বেছে বেছে জবাব দেওয়া হবে।’ এর আগে বিহারের মধুবনী থেকে পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘দুনিয়ার শেষ পর্যায় পর্যন্ত গিয়ে হলেও দোষীদের ধরা হবে।’ আর হামলার শিকার ব্যক্তি ও পরিবারগুলির উদ্দেশে অমিত শাহ বলেন, ‘এটি কেবল তাদের ব্যক্তিগত ক্ষতি নয়,

বরং ব্যক্তিগতভাবে আমাদের জন্যও ক্ষতি। পহেলগাঁও কাণ্ড যারা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা