বুড়িগঙ্গায় বন্ধ ‘ওয়াটার বাস’ চলাচল, দুর্ভোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪

বুড়িগঙ্গায় বন্ধ ‘ওয়াটার বাস’ চলাচল, দুর্ভোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ |
টেন্ডার জটিলতার কারণে বন্ধ রয়েছে বুড়িগঙ্গায় পারাপারে নিয়োজিত ‘ওয়াটার বাস’ সার্ভিস। আগানগর টু ওয়াইজঘাট ও তেলঘাট টু শ্যামবাজার রুটে দুটি করে চারটি ওয়াটার বাস চলাচল করত। কিন্তু এক মাস ধরে বন্ধ রয়েছে এ সার্ভিস। ফলে এই রুট ব্যবহারকারী শিক্ষার্থী, নারী, শিশুসহ হাজারো যাত্রীর নদী পারাপারে ঝুঁকি বেড়েছে। ভয় আর আতঙ্ক নিয়ে বিকল্প হিসাবে খেয়া নৌকায় নদী পার হচ্ছেন তারা। তবে শিগগিরই এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির প্যাসেঞ্জার সার্ভিস ইউনিটের ডিজিএম তানভীর আহমেদ। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই ইজারাদার সার্ভিসটি বন্ধ করে ওয়াটার বাসগুলো আমাদের জিম্মায় দিয়ে গেছেন। যার ফলে সার্ভিসটি হঠাৎ বন্ধ হয়ে যায়। মাসখানেক হলো এটি

বন্ধ রয়েছে। এদিকে ৫ বছরের জন্য নতুন ইজারাদার নিয়োগ করা হয়েছে। অচিরেই সার্ভিসটি চালু করা হবে। জানা যায়, নৌ দুর্ঘটনারোধে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বুড়িগঙ্গায় যাত্রী পারাপারে ওয়াটার বাস সার্ভিস চালু করে বিআইডব্লিউটিসি। বুধবার সকালে আগানগর ওয়াটার বাস ঘাটে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন যাত্রী নদী পারাপারের অপেক্ষায় জেটিতে দাঁড়িয়ে আছেন। সেখানে কথা হয়, মেয়েকে নিয়ে রাজধানীর বাংলাবাজারে বই-খাতা কিনতে যাওয়া গৃহিণী রাসিকা খানম শান্তার সঙ্গে। তিনি জানান, ছেলেমেয়েদের স্কুলের খাতা-কলম বেশি করে পাইকারি দামে বাংলাবাজার থেকে কিনে আনি। আজকে মেয়েকে নিয়ে সেই উদ্দেশ্যেই বের হয়েছিলাম, কিন্তু ঘাটে এসে দেখি ওয়াটার বাস বন্ধ। ছোট্ট মেয়েকে নিয়ে ডিঙ্গি নৌকায় নদী পার হতে

ভয় পাচ্ছি, তাই বাড়ি ফিরে যাচ্ছি। সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র তাহমিদ চৌধুরী বলেন, চালুর পর থেকে সব সময়ই ওয়াটার বাসে বুড়িগঙ্গা পার হতাম। ডিঙ্গি নৌকা থেকে ওয়াটার বাস নিরাপদ ও আরামদায়ক। আমি সাঁতার জানি না তাই নৌকা দিয়ে পারাপার হতে অনেক ভয় লাগে। হঠাৎ ওয়াটার বাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছি। বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবিদুর রহমান জানান, মাসখানেক ধরে সার্ভিসটি বন্ধ রয়েছে। শুনেছি নতুন করে টেন্ডার দেয়া হচ্ছে, তাই আপাতত বন্ধ আছে সার্ভিস। আমার প্রশ্ন টেন্ডার দিতে হলে কি সার্ভিস বন্ধ করে দিতে হয়। সার্ভিস চালু থাকবে, নতুন কেউ ইজারা পেলে তারা পুরোনোদের কাছ থেকে ওয়াটার বাস বুঝে নেবে।

তাহলেই তো হয়ে যায়। জনগণের ভোগান্তি হয় না। খোঁজ নিয়ে জানা গেছে, গত অর্থবছরে ওয়াটার বাস সার্ভিসের ইজারা নিয়েছিলেন মাঝি শ্রমিক লীগের নেতা মো. মিন্টু। সরকার পরিবর্তনের পর তিনি গা ঢাকা দেন। এর কিছুদিন পর তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই সার্ভিসটি বন্ধ করে ওয়াটার বাসগুলো বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করেন। তবে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!