বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫
     ১১:৫০ পূর্বাহ্ণ

বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ১১:৫০ 57 ভিউ
বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামা (এনইউ)। সংগঠনটির চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফের পদত্যাগের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাজা যুদ্ধের সময় ইসরায়েল সমর্থনকারী এক মার্কিন গবেষককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। শনিবার (২২ নভেম্বর) রয়টার্স পর্যালোচিত নথিতে বলা হয়েছে, স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে। না হলে তাকে পদচ্যুত করা হবে। গবেষক ডেভিড বারকোভিটজকে ‘জিওনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ বলা হয়েছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন লেখা প্রকাশ করেছেন। এছাড়া আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়েছে। ডেভিড বারকোভিটজ নামের ওই আমন্ত্রিত গবেষক বিভিন্ন লেখায় ইসরায়েলের গাজা অভিযানকে সমর্থন করেছেন এবং এনইউর সেমিনারেও বক্তব্য দিয়েছেন। স্টাকুফ জানিয়েছেন, আমন্ত্রণটি ভুলবশত হয়েছে। তিনি ইসরায়েলের

বিরুদ্ধে গাজায় বর্বর গণহত্যার নিন্দা করেন। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এনইউ’র সদস্য সংখ্যা প্রায় ১০ কোটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে সরব রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৮৩৩ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে ‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক একুশের বিশ্বজয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও শেখ হাসিনার ভূমিকা যাদের কাছে একুশ বিপজ্জনক : যে সংগঠন বায়ান্নেও ছিল না, একাত্তরেও ছিল না