বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এ নিয়ে জল্পনা কল্পনা রীতিমতো পুরোদমে চলছে। পুরো বিশ্বের মধ্যেই মেসিকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতিতে অনেকের আশা ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাতে পারবেন মেসির খেলা না খেলা নিয়ে। তবে বিশ্বকাপজয়ী এই কোচ হতাশ করলেন জানালেন, এ বিষয়ে তিনি নিজে মেসির সঙ্গে কোনো আলোচনা করেননি। আসন্ন বুধবার ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাইপর্বের ম্যাচে থাকছেন না মেসি। জাতীয় দলের হয়ে শেষ হোম ম্যাচ খেলার পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন, যেখানে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে জাতীয় দলের এই ম্যাচ এড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রেস কনফারেন্সে স্কালোনি

বলেন, ‘এখন কোনো শতাংশে বলা ঠিক হবে না, কারণ আমিও জানি না। অনেক কিছু হতে পারে। আমাদের দলে মূল একটি গ্রুপ আছে, সেটি সবাই জানে। বাকি জায়গাগুলো নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। লিও সম্পর্কে বলতে গেলে—আমি তার সঙ্গে আলাদা করে কথা বলিনি। শুধু যা তিনি প্রকাশ্যে বলেছেন, সেটাই জানি। সিদ্ধান্ত নিতে তিনি সময় নেবেন।’ এটাই ছিল আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ সংবাদ সম্মেলন। স্কালোনি জানালেন, তিনি এখন কেবল বর্তমানকে নিয়ে ভাবছেন। ‘আমি সবসময় সামনের ম্যাচেই মনোযোগ দিই। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে মনোযোগে ভাটা পড়ে। এখন আমাদের লক্ষ্য কালকের ম্যাচ আর সামনের প্রীতি ম্যাচগুলো।’ নিজের দায়িত্বকাল নিয়ে স্কালোনির অনুভূতি, ‘প্রথম দিন থেকেই আমরা একটা পরিচয় তৈরি

করতে চেয়েছিলাম—জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলতে হবে, বাধ্যবাধকতা থেকে নয়। সতীর্থদের প্রতি সম্মান, সঠিক মানসিকতা—এসবই আমাদের মূল লক্ষ্য ছিল। ট্রফি অবশ্যই আনন্দ বাড়িয়েছে, কিন্তু তার বাইরেও ছেলেরা আমাদের নির্ধারিত মূল্যবোধকে ধরে রেখেছে।’ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কার্যত ফলাফলের দিক থেকে গুরুত্বহীন। ইতিমধ্যেই ৩৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মেসি ছাড়া এই ম্যাচে দল কেমন করে, সেটিই হবে নজর কাড়ার মতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার