বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি, শাহবাগে মানববন্ধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি, শাহবাগে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা। মানববন্ধনে ঐক্য পরিষদের নেতারা বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশের বেশির ভাগ মানুষ প্রায়শ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকেন। দেশে মুখ ও মুখ গহ্বরের ক্যানসারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ বলে গবেষণায় উঠে এসেছে। বেসরকারিভাবে এ চিকিৎসা ব্যয়বহুল। প্রাথমিকভাবে ডেন্টাল সার্জন রোগ নির্ণয় করে চিকিৎসা দিলে তা প্রতিরোধ সম্ভব। উপজেলাগুলোতে চার থেকে পাঁচ লাখ মানুষের বিপরীতে ৩১, ৫০ ও ১০০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ একটি।

১০ ও ২০ শয্যার হাসপাতালগুলোতে ডেন্টাল সার্জনের পদ নেই। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩৯তম বিশেষ বিসিএসে ছয় হাজার এমবিবিএস চিকিৎসকের বিপরীতে ২৫০ বিডিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএসে বিডিএস চিকিৎসক নিয়োগ হয়নি। ৪৮তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা চলছে। এতে বিডিএস চিকিৎসকের কোনো পদ নেই। মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের মধ্যে পড়েছেন ডেন্টাল সার্জনেরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করা জহিরুল ইসলাম, রাশেকীন সিদ্দিক ও ফাবিহা শারমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসমাইল হোসেন, ঢাকা ডেন্টাল কলেজের হাবিবুল্লাহ মারজান ও লায়েক আহমেদ, সাপোরো ডেন্টাল কলেজের জুই দেওয়ান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান