বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ |
ভারতীয় এক সিনেমার দৃশ্য, বিয়ে হওয়ার ঠিক আগ মুহুর্তে পুরো বাড়িতে আগুন লেগে সমস্ত শরীর ঝলসে যায় নববধূর। অতঃপর হাসপাতালে নায়ক বিয়ে করে নেন নায়িকাকে। সিনেমার সেই আবেগঘন, অবিশ্বাস্য গল্প ঠিক সেটাই যেন এবার বাস্তবে রূপ নিয়েছে। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। শুধু শুভক্ষণটুকুই বাকি। কিন্তু সেই মুহূর্ত আসার আগেই ঘটলো চরম বিপর্যয়। বিয়ের মঞ্চে উপস্থিত হওয়ার আগে নববধূ যাচ্ছিলেন মেকআপ করতে। আর ঠিক তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মারাত্মক আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিয়ে নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন হবু স্বামী সবাইকে অবাক করে দিয়ে এক সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালে গিয়েই বিয়ে করে নেন তার

আহত জীবনসঙ্গিনীকে! গেল শুক্রবার ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের থাম্বলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও, সেই বিয়ে হয় লেক সোর হাসপাতালে। সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানিয়েছে, নববধূ যখন কুমারাকুমে তার বিয়ের মেকআপ নিতে যাচ্ছিলেন, তখনই তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আঘাত বড় হওয়ায় তাকে জরুরি চিকিৎসা দিতে হয়। কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল বিয়ের তারিখ। তাই হবু স্বামী নববধূর প্রতি সম্মান রেখে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসক, নার্স এবং পরিবারের কাছের লোকদের উপস্থিতিতে, হাসপাতালের বেডেই তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। হাসপাতালে বিয়ে হলেও দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন। সংবাদমাধ্যমটি

জানিয়েছে, নববধূ পুরোপুরি সুস্থ হয়ে গেলে সম্পূর্ণ ঐতিহ্য অনুযায়ী আবারও বিয়ের আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম