বিমানে যান্ত্রিক ত্রুটি বাড়ছে, ১৫ দিনে চার ফ্লাইটে ত্রুটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

বিমানে যান্ত্রিক ত্রুটি বাড়ছে, ১৫ দিনে চার ফ্লাইটে ত্রুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঘনঘন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ছে। ফলে যাত্রীসেবার মান ও পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার বিমান কর্মকর্তারা জানান, ২৬২ জন যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা পড়েছে ঢাকাগামী বিমানের বিজি ৩৫৬ ফ্লাইট। স্থানীয় সময় ১০ আগস্ট সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় তা সম্ভব হয়নি। ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রীসহ ক্রুদের রাখা হয়েছে হোটেলে। এর আগে বৃহস্পতিবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের আবুধাবীগামী একটি উড়োজাহাজ উড্ডয়ন করে। এ সময় উড়োজাহাজের টয়লেটের ফ্লাশ নষ্ট থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি

বুঝতে পেরে গন্তব্যে যাওয়ার আগেই ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে ফেরত নিয়ে আসা হয়। ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে গন্তব্যে পাঠানো হয়। একইভাবে গত ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটি থাকায় আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে। এ ব্যাপারে বিমানের জিএম (পিআর) এ বি এম রওশন কবির বলেন, সম্প্রতি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা বেড়েছে। এ ব্যাপারে বিমানের প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। এসব ঘটনায় দায়িত্ব পালনে কারও অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিমানের এ কর্মকর্তা বলেন, রোমে

আটকা পরা উড়োজাহাজের স্পেয়ার পার্টস লন্ডন থেকে আনা হচ্ছে। মেরামত শেষে জানা যাবে, কবে উড়োজাহাজটিকে ফেরত আনা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলী মো. আলী নাছের জানান, বিমানে টেকনিক্যাল সমস্যা হতেই পারে। বিশ্বে সব এয়ারলাইন্সেই এ সমস্যা আছে। তবে পরিস্থিতি সামাল দিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর রয়েছে বিকল্প ব্যবস্থা। ফলে কারিগরি ত্রুটি হলেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় না। তিনি বলেন, বিমানের ২৫টি উড়োজাহাজ কেনার কথাবার্তা চলছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্বের নামিদামি এয়ারলাইন্সের মতোই উন্নত হবে বিমানের সেবার মান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা