বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায় সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এর আগে গত মাসে দু’দফায় ২১৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, মঙ্গলবার ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই ২৬ বাংলাদেশি। একেপিএসর এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুসারে, তাদের ভ্রমণ পূর্বপরিকল্পিতভাবে সাজানো ছিল। তাদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের আন্তর্জাতিক আগমন গেট এলাকায় পৌঁছানো মাত্রই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মনিটরিং ইউনিটের সদস্যরা। এরপর সঙ্গে

সঙ্গে তাদের থামিয়ে দেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের একেপিএস অপারেশন অফিসে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং তাদের ভ্রমণ উদ্দেশ্য ছিল সন্দেহজনক ও অসংগতিপূর্ণ। যাচাই-বাছাই শেষে একেপিএস কর্তৃপক্ষ তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী ফ্লাইটেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সংস্থাটির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মতো দেশের প্রধান প্রবেশপথগুলোয় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারীদের রুখতে একেপিএস কঠোর নজরদারি ও পদক্ষেপ অব্যাহত রাখবে। এর আগে জুলাই মাসে দুই দফায় বিমানবন্দর থেকে ২১৯ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া। গত

২৪ জুলাই ১২৩ জন এবং ১১ জুলাই ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। সে সময় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছিল একেপিএস। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানিয়েছিলেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র, যথেষ্ট তহবিল বা বিদেশি মুদ্রা ছিল না। কেউ কেউ হোটেল বুকিং দেখাতে পারেননি। আবার অনেকের ভ্রমণের উদ্দেশ্য ছিল অস্পষ্ট, যা অভিবাসন আইন অনুযায়ী প্রবেশের অনুপযুক্ত হিসেবে গণ্য হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন