বিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫

বিপিএল এক সপ্তাহ পেছাল, শুরু ২৬ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু পিছিয়ে গেলো এক সপ্তাহ। আগের নির্ধারিত ১৯ ডিসেম্বরের বদলে এবারের বিপিএল মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ লজিস্টিক প্রস্তুতি শেষ করতে তাদের আরও কিছুটা সময় প্রয়োজন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দলগুলো চাইছে একটু দেরিতে শুরু হোক, কারণ তাদের প্রস্তুতির দরকার। হেলমেট, প্যাড, এসব জিনিস অর্ডার করতে, সঠিক মাপ ঠিক করতে সময় লাগে। সবার ক্ষেত্রেই একই সমস্যা।’ যদিও টুর্নামেন্টের তারিখ পিছিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ীই প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে, ৩০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে। এর

আগেই নিলামের তারিখ দু’বার পরিবর্তন করা হয়েছিল। মিঠু আরও জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুরে, আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে সিলেটে। ফাইনাল দিয়ে পুরো আসর শেষ হবে ২৩ জানুয়ারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম