বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

বিদ্রোহী নেতা শারাকে গ্রেপ্তারে ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা বাতিল করল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। শুক্রবার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন। নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান। ২০১৮ সালে এইচটিএসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল শারা এই সংগঠনটির নেতা। তিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত। এক সময় আল কায়েদার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এ নেতা। লিফ বলেন, শুক্রবারের আলোচনায় ‘ইতিবাচক বার্তা’

পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু