বিদেশে ছুটিতে গিয়ে ব্রিটিশ নারীর মৃত্যু, ময়নাতদন্তে উধাও হৃৎপিণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫
     ৫:০৬ অপরাহ্ণ

বিদেশে ছুটিতে গিয়ে ব্রিটিশ নারীর মৃত্যু, ময়নাতদন্তে উধাও হৃৎপিণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৫:০৬ 95 ভিউ
তুরস্কে ছুটি কাটাতে গিয়ে রহস্যজনকভাবে বেথ মার্টিন নামে এক ব্রিটিশ নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ময়নাতদন্তে তার দেহ থেকে হৃৎপিণ্ড খুঁজে পাওয়া যায়নি। এই চাঞ্চল্যকর ঘটনায় তুর্কি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থাপনার নিয়ে প্রশ্ন উঠেছে । সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোর্টসমাউথের বাসিন্দা বেথ মার্টিন তার স্বামী লুক মার্টিন এবং দুই সন্তান এলুয়িস (৮) ও টমি (৫)-কে নিয়ে ২৭ এপ্রিল ছুটি কাটাতে তুরস্ক যান। তবে বিমানে উঠেই তার শরীরে অসুস্থতা দেখা দেয়। বিষয়টি প্রথমে খাবারের বিষক্রিয়া (ফুড পয়জনিং) মনে করা হয়। তুরস্কে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হন। ২৮ এপ্রিল

ইস্তানবুলের মারমারা ইউনিভার্সিটি পেনডিক এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে তার মৃত্যু হয়। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত কারণ জানানো হয়নি। তবে মৃত্যুর পর ব্রিটেনে তার দেহ পাঠানো হলে ব্রিটিশ ফরেনসিক বিশেষজ্ঞরা ময়নাতদন্তে চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তারা বলেন, ওই নারীর শরীরে কোনো হৃৎপিণ্ড নেই। স্বামী লুক মার্টিন অভিযোগ করেন, তুর্কি কর্তৃপক্ষ তাকে প্রথমে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে হাসপাতালে ভ্যানে বসিয়ে সশস্ত্র পুলিশ দিয়ে জেরা করে। তিনি বলেন, আমাকে জেরা করা হয়, দোষী মনে করে বারবার চাপ দেওয়া হয়—যেন আমি ওকে বিষ খাইয়ে মেরেছি। পরিবারের দাবি, বেথ মার্টিনকে অ্যালার্জি থাকা সত্ত্বেও হয়তো পেনিসিলিন দেওয়া হয়েছিল, যার

প্রতিক্রিয়ায় তার দেহ একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। তারা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর আগে তাকে জোর করে চেপে ধরে, অপ্রয়োজনীয়ভাবে শরীরে সূচ ও যন্ত্র প্রয়োগ করে। তুর্কি হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মৃত্যুর সময় কোনো অস্ত্রোপচার হয়নি এবং তারা হৃৎপিণ্ড অপসারণের দাবি অস্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে। ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে সময় লাগবে। ব্রিটিশ কোরোনাররা জানিয়েছেন, সব রিপোর্ট ও ফরেনসিক বিশ্লেষণ শেষ হতে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া