বিদেশি তরুণীকে একা পেয়ে যা করলেন যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশি তরুণীকে একা পেয়ে যা করলেন যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
নিউজিল্যান্ডের এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়া ও অশালীন আচরণের অভিযোগে শ্রীলঙ্কায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশায় ভ্রমণের সময় ওই যুবক তাকে একা পেয়ে এই আচরণ করে। ঘটনার পর ওই নারী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সবকিছু বিস্তারিত জানান। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ বিষয়ে এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। নিউজিল্যান্ডের ওই পর্যটক জানান, প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। স্কুটার চালানো এক যুবক তাকে বারবার অনুসরণ করছিল। কখনো ধীরে যেত, কখনো আবার তাকে ওভারটেক করত। শুরুতে তিনি ভদ্রতা করে হেসেছিলেন; কিন্তু যুবকের আচরণ অস্বস্তিকর হওয়ায় পরে তাকে উপেক্ষা করতে থাকেন। একসময় মনে হয়েছিল লোকটি আর অনুসরণ করবে না। কিন্তু কিছুক্ষণ পর

সে আবার ফিরে আসে। তখন ওই নারী রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন। যুবক স্কুটার থামিয়ে কথা বলতে আসে। প্রথমে বন্ধুসুলভ মনে হলেও খুব দ্রুত কথার ধরন বদলে যায়। যুবক জানতে চায় তিনি কোথায় থাকেন। তখনই তিনি বুঝে যান যে বিষয়টি ঠিক পথে যাচ্ছে না। এরপর সে সরাসরি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। এতে ভয় পেয়ে তিনি সেখান থেকে দ্রুত সরে যান। ভিডিওতে তরুণী বলেন, ‘আমি ভাবতেই পারিনি সে এমন কথা বলবে। না বলার পরও এমন আচরণ করে যা আমাকে ভয় পাইয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, একা নারী হিসেবে ভ্রমণ করা কতটা চ্যালেঞ্জিং, এ ঘটনাটি তাকে সেটা আবার স্মরণ

করিয়ে দিয়েছে। ‘আমি এই ঘটনার কারণে পুরো ভ্রমণ নষ্ট করব না, কিন্তু মানসিকভাবে এটা একটা ধাক্কা।’ ঘটনার পর পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ