বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬

বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৬ |
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী ও আম আদমি পার্টির (আপ) প্রভাবশালী নেতা রাঘব চাড্ডা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক চুকিয়ে দল বদল করার এ সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যসভার এই সদস্য বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি অনুসারী কমে গেছে। পরিসংখ্যান বলছে, বিজেপিতে যোগদানের ঘোষণার সময় রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম অনুসারী ছিল ১৪.২ মিলিয়ন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়নে। অর্থাৎ, এ অল্প সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ অনুসারী তাকে ‘আনফলো’ করেছেন। রাঘবের এ

দল বদল নিয়ে আম আদমি পার্টির বিধায়ক ও মুখপাত্র সঞ্জীব ঝা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকরা তাকে আনফলো করতে শুরু করেছেন। কারণ তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষ তার এ সিদ্ধান্তকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি’। উল্লেখ্য, রাঘব চাড্ডাসহ আম আদমি পার্টির সাতজন সংসদ সদস্য একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগের এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করছেন। অনেকে বলছেন, পরিণীতি চোপড়ার স্বামীর এমন রাজনৈতিক ভোলবদল তাদের হতাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর