‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫

‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ |
বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অত্যন্ত আক্রমণাত্মক ও বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। মহান বিজয় মাসে মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের করা কোনো মন্তব্যের জেরে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই স্ট্যাটাসে গোলাম মাওলা রনি লেখেন, ‘‘হারামজাদাটিকে সবাই বিহারী পুত্র বলে থাকে। কিন্তু বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে।’’ মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিক ইলিয়াসের বক্তব্যের ধরণ ও বাচনভঙ্গির তীব্র সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘‘মুক্তিযুদ্ধ নিয়ে পাকি বীর্যের বিকৃত মুখোভঙ্গির অশ্লীল শব্দ শুনলে

মনে হয় ওর জন্মদাতা ইয়াহিয়া খান!’’ গোলাম মাওলা রনির এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যেই এতে ২৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং সাড়ে ৪ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। কমেন্ট বক্সেও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া এবং উত্তপ্ত বাক্যবিনিময় লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক রাজনীতি ও ইতিহাস নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকেন। ধারণা করা হচ্ছে, তাঁর সাম্প্রতিক কোনো ভিডিওতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তব্যের জেরেই গোলাম মাওলা রনি এমন কঠোর সমালোচনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের