বাসে তুলে রগ কেটে অটোচালককে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

বাসে তুলে রগ কেটে অটোচালককে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
সাইড দেওয়া নিয়ে তাকওয়া পরিবহনের বাসচালক ও তার সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় অটোরিকশাচালক রিটন মিয়ার। এক পর্যায়ে জোর করে রিটনকে বাসে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা। গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে হত্যা মামলা করতে স্বজনরা থানায় গেলেও পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহতের মামলা করার পরামর্শ দেয়। এতে বিক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন রিটনের সহকর্মী, স্বজন ও এলাকাবাসী। হত্যা মামলা গ্রহণ ও মহাসড়ক থেকে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা অবস্থান করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে

প্রায় ১০ কিলোমিটারজুড়ে আটকা পড়ে হাজারো যান। ভোগান্তি পোহায় মানুষ। পরে শ্রীপুর থানা হত্যা মামলা নিলে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিটন মিয়া মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করেন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এ সময় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস রিটনের অটোরিকশার পেছনে এসে হর্ন বাজিয়ে সাইড চায় চালক। সামনে গাড়ি থাকার কারণে রিটন সাইড দিতে পারছিলেন না। কিন্তু তাকওয়ার চালক হর্ন বাজানো বন্ধ করেনি। পেছন ফিরে রিটন হর্ন বাজানো বন্ধ করতে অনুরোধ করেন। এতেই চটে যায় তাকওয়া বাসের চালক ও হেলপার। তারা রিটনকে জোর

করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, তুলে নেওয়ার দুই ঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে আমার স্বামীর মরদেহ পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে তাঁর হাত-পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ পাই। তারা আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। রিটনের ছোট ভাই মো. আজিজুল বলেন, ‘থানায় গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। রাতভর অবস্থান করেও মামলা করতে পারিনি। আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। অথচ পুলিশ বলছে সড়ক দুর্ঘটনার মামলা করতে। এ জন্যই স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করেন। মামলা নেওয়ার পর আন্দোলন থেকে সরে যান তারা।’ শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান,

রিটনের ভাই তৌহিদ মিয়া তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান