‘বাল‌্যবিবাহ ব‌ন্ধে আইনসহ নানা উদ্যোগ থাক‌লেও নেই অগ্রগ‌তি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

‘বাল‌্যবিবাহ ব‌ন্ধে আইনসহ নানা উদ্যোগ থাক‌লেও নেই অগ্রগ‌তি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশে বাল্যবিয়ে একটি ক্রমবর্ধমান সামাজিক সমস্যা। যা একই সঙ্গে নারীদের প্রতি বৈষম্যের একটি উৎস এবং ফলাফল। বাল্যবিয়ের প্রভাব রোধ করতে তরুণী এবং তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সরকারি পরিকল্পনায় তরুণদের যুক্ত করা প্রয়োজন। বুধবার রাজধানীর একটি পত্রিকায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত ‘বাল্যবিবাহ নিরসনে তরুণ ও তরুণীদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরিয়াল ফেলো ড. এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, বিগত দশকের অর্থ-সামাজিক উন্নয়ন এবং ২০১৭ বাল্যবিবাহ নিরোধ আইন সত্ত্বেও বাল্যবিবাহ নিরসনের বাংলাদেশের অর্জন এবং অগ্রগতি আশাব্যঞ্জক নয়। নারী শিক্ষার ব্যাপক সম্প্রসারণ

হলেও বাল্যবিবাহের হারের দিক থেকে বাংলাদেশর অবস্থান বিশ্বের শীর্ষ ১০ টি দেশের তালিকায়। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বৈষম্যমূলক সমাজের দাবিতে পরিবর্তন এবং সংস্কার প্রক্রিয়ায় প্রয়োজন তরুণ-তরুণীদের সম্পৃক্তি সাপেক্ষে বাল্য বিবাহ নিরসনে নতুন ও সৃজনশীল উদ্যোগ। বাল্যবিবাহ নিরসনে একে অপরাধ হিসেবে চিহ্নিতকরণ ও শাস্তির বিধান বৃদ্ধি যথেষ্ট নয়। নতুন উদ্যোগের পাশাপাশি প্রয়োজন চলমান প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি। ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ‘আইন এবং অধিকার নিয়ে সচেতনতার পাশাপাশি যদি একজন ব্যক্তিকে সুযোগ তৈরি করে দেওয়া না হয়, তবে একজন ব্যক্তি তাঁর জীবনধারণের জন্য পথ বেছে নিতে পারবেন না। মেয়েদের জন্য যদি আমরা অধিকার সচেতন করার পাশাপাশি তাদের জন্য সুযোগ

করে দিতে পারি তবে তাঁরা শিক্ষা অর্জনের পাশাপাশি জীবনধারণের জন্য চাকরি কিংবা ব্যবসা বা অন্য যে কোনো পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।’ বাল্যবিবাহ নিরসনে তরুণদের ভূমিকা প্রসঙ্গে স্বর্ণকিশোরী প্রকল্পের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে নামতে গেলে নানাবিধ ঝুঁকি থাকে। সামাজিক সুরক্ষার অভাব বাল্য বিয়ের অন্যতম কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা ইয়াসমীন সভা সঞ্চালনা করেন এবং সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, বাল্যবিবাহ তরুণদের জন্য একটি হুমকিস্বরূপ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে বাল্যবিবাহ নিরসন এবং নারীদের অধিকার নিয়ে আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের