বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। ভারতের দিল্লি রয়েছে ২ নম্বরে। বুধবার সকাল ৮টা ৪১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণ তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর ২২২ অর্থাৎ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২২০ অর্থাৎ খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে

বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার