বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন ভেল্লালাগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
বাবার মৃত্যুর কারণে দেশে ফিরেছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তিনি আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন। ফলে, বাংলাদেশের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট চাইলে একাদশে দেখা যেতে পারে ভেল্লালাগেকে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ভেল্লালাগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন এবং শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে থাকবেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। উল্লেখ্য, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে আসে শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত

হয়ে মারা যান। তীব্র বুকে ব্যথা অনুভব করলে সুরঙ্গাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়ে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী ভেল্লালাগেকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকালমৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী