বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে এ বার পাহারা দেবে জার্মান শেফার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
চোরাপাচারকারীদের বাংলাদেশ ভারত সীমান্ত পাহারায় বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ।বিশেষ ভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সি জার্মান ম্যালিনোইস প্রজাতির ‘ম্যাক্স’ (জার্মান শেফার্ড) এ বার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তে। বিএসএফের দাবি, জার্মান শেফার্ড দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষককেও। এ ছাড়াও জ়িরো লাইনসে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা। এ ছাড়াও নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও। উত্তর ২৪ পরগনার ১০২ নম্বর ব্যাটেলিয়ান ও নদিয়ার ৮৪ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিন। শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে

দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা বলবৎ করছে বিএসএফ। বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ‘‘সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।’’ বিএসএফের আরো দাবি, হ্যান্ডহোল্ড থার্মাল ইমেজিং সিস্টেম’ সীমান্তে অবাঞ্ছিত গতিবিধিও চিহ্নিত করবে। ঘন কুয়াশার সময় এবং রাতের টহলের জন্য ওই ক্যামেরা বিশেষ ভাবে উপযোগী। বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এনকে পাণ্ডে বলেন, ‘‘সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।’’ সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত