বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মতবিনিময় সভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মতবিনিময় সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জোহানসবার্গের ব্রামফন্টেইনে দেশটির সাংবিধানিক আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ টিমের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে অবহিত করেন। এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার

বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দেশটিতে গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা অর্জনে এ সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প