ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি
আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ
গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান
‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’
দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড়
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি
বাংলাদেশে শুভেচ্ছা সফরে মার্কিন নৌবাহিনীর জাহাজ
তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’।
বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ’ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি
হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে। এর আগে ২০২২ সালেও মার্কিন নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে আসার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। সফর শেষে শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে মার্কিন জাহাজটির।