বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশে আর নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ |
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এ দেশে নেতৃত্ব দেবেন। বর্তমানে মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। বাংলাদেশে আর কোনো দিন নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের (নাস্তিক) আর ঠাঁই হবে না এ দেশে। পাশাপাশি এ দেশে আর কোনো ঘুসখোর থাকবে না। ছারছিনা দরবার শরীফের মরহুম পির মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বুধবার রাতে অনুষ্ঠিত ওয়াজ ও দুয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ইসলাম ও কুরআনের আলোকে

জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ইমানি শক্তি বাড়বে। আর অল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকে অনুসরণ করে চললে রাষ্ট্রের দায়িত্বশীল কোনো ব্যক্তি অন্যায় পথে চলবে না। এতে রাষ্ট্র ও সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসবে এবং মহান আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই। দেশে সব ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ব্যক্তিরাসহ সবাই এগিয়ে আসবেন বলে আশা করেন তিনি। ড. আ ফ ম খালিদ বলেন, অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করব আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের

দায়িত্ব সাময়িকভাবে পালন করছি। বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবে না মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হকের পথে রাষ্ট্র পরিচালিত হবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহর পথই হবে সবার একমাত্র পথ; যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। এ সময় দারুননাজাত মাদ্রাসার বিগত দিনের সফলতার প্রশংসা করেন ড. আ ফ ম খালিদ হোসেন। ওয়াজ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরিফের পির মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন। তত্ত্বাবধান করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছিনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন আফসারি ও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর হাজি মো. ইবরাহীম

ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী