বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ December, ২০২৫

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ December, ২০২৫ |
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ কায়েমের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের লেখা ওই নিবন্ধে দাবি করা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো ভিন্নমতাবলম্বীদের দমনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) প্রকাশিত ‘হাউ প্রফেসর ইউনূস ইজ টিচিং ফ্যাসিজম ইন বাংলাদেশি ইউনিভার্সিটিজ’ (কীভাবে অধ্যাপক ইউনূস বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদের পাঠ দিচ্ছেন) শীর্ষক ওই নিবন্ধে বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। ১৫ হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও সনদ অকার্যকর নিবন্ধে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ১৫,০০০ শিক্ষার্থীর ছাত্রত্ব স্থায়ীভাবে

বাতিল এবং তাদের অ্যাকাডেমিক সনদ অকার্যকর করা হয়েছে। লেখক অভিযোগ করেন, এই শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং তাদের অপরাধ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্যও জানানো হয়নি। প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের শিক্ষাজীবন ধ্বংস করা হয়েছে। এছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে সারা দেশে প্রায় ৫ লাখ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়া বা ক্যাম্পাসে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়। শিক্ষক ও কর্মকর্তাদের ওপর ‘মব জাস্টিস’ সাদ্দাম হোসেন তার লেখায় উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ‘মব’ বা সংঘবদ্ধ চক্রের শাসন চলছে। ছাত্রদলের ও শিবিরের কর্মীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে। সুনির্দিষ্ট কোনো প্রমাণ

ছাড়াই শিক্ষকদের ক্লাসরুমে নিষিদ্ধ করা হচ্ছে। নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে একটি সেমিনার থেকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া এবং জামিন না দিয়ে চার মাস কারাগারে রাখার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া, ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে গ্রেপ্তারের ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করা হয়। বিচার বিভাগ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহ নিবন্ধে অভিযোগ করা হয়, বাংলাদেশের আদালত প্রাঙ্গণ এখন আর নিরাপদ নয়। বিচারকদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে বিচারকদের জামিন না দেওয়ার জন্য সতর্ক করছেন। এছাড়া ড. ইউনূস প্রশাসন

আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করা হয়। বিদেশি প্রতিনিধিরা যখন বাংলাদেশ সফরে আসেন, তখন ভিন্নমতের শিক্ষার্থীদের দূরে রেখে শুধুমাত্র সরকারের অনুগতদের সঙ্গে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়, যাতে প্রকৃত সত্য ধামাচাপা থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের