বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা শশী থারুর বলেছেন, ভারত কোনও নির্দিষ্ট দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এ মন্তব্য করেছেন তিনি। শশী থারুর বলেন, বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসের এ নেতা বলেন, বন্ধুত্বপূর্ণ

প্রতিবেশী হিসেবে আমাদের সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনও নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেওয়া দরকার। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। পালিয়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেওয়া ভারতের আতিথেয়তা ও আশ্রয়ের ঘটনায় সমর্থন জানিয়েছেন শশী থারুর। তিনি বলেন, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতের প্রবীণ সাংবাদিক ও পণ্ডিত কে

ভি প্রসাদের ‘ইন্ডিয়ান পার্লামেন্ট: শেপিং ফরেন পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন থারুর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১৩ ফেব্রুয়ারির সফর নিয়ে শশী থারুরের কাছে প্রশ্ন করা হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের ঘনিষ্ঠভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে। কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিকূল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন। একই সময়ে ভারতকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য বিষয়গুলোকে জটিল করে

তুলেছে বলে তিনি স্বীকার করেছেন কংগ্রেস দলীয় আইনপ্রণেতা শশী থারুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং