বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলায় বাজেট সহায়তা দিবে জাপান। যা টাকার অংকে দাঁড়ায় ১২ হাজার ৯৫৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকা (আজকের ডলার রেট অনুযায়ী)। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়ানের জন্য দেওয়া হবে। পোস্টে বলা হয়, এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার (৫ হাজার ১১০ কোটি টাকা) প্রদান করা হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের

উন্নয়নের জন্য ঋন হিসেবে। বাকি ৬৪১ মিলিয়ন ডলার (৭ হাজার ৮৩৬ কোটি ১৫ লাখ টাকা) ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য। এতে আরও বলা হয়, ৪ দশমিক ২ মিলিয়ন ডলার (৫১ কোটি ৩৪ লাখ টাকা) অনুদান দেওয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। উল্লেখ্য, শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয়পক্ষই পারস্পারিক সম্পর্কসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও

বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এ সময়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর আগে, বৈঠকের জন্য জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান