বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটির নাম ‘৩৬ জুলাই সেতু’ রাখাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটির নাম ‘৩৬ জুলাই সেতু’ রাখাকে কেন্দ্র করে হট্টগোলের জেরে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
শনিবার (৬ই ডিসেম্বর) দুপুরে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনলাইনে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল। তবে উপদেষ্টা সংযুক্ত হওয়ার আগেই স্থানীয় অসন্তুষ্ট জনতা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে প্যান্ডেল ভাঙচুর করে, যার ফলে উদ্বোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত ৬১৯ মিটার দীর্ঘ এই সেতুটির নাম পূর্বঘোষিত 'সৌহার্দ্য সেতু' থেকে পরিবর্তন করে স্থানীয়দের অগোচরে '৩৬ জুলাই সেতু' রাখা হয়। সেতুর নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়া এবং হঠাৎ করে

নাম পরিবর্তনের ঘোষণায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এছাড়া সেতুটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় স্থানীয়দের ক্ষোভ আরও ঘনীভূত হয় বলে জানা গেছে। এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উত্তেজিত জনতার হামলার কারণে আয়োজকরা অনুষ্ঠান পরিচালনা করতে পারেননি, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেতুর নতুন নাম '৩৬ জুলাই সেতু' রাখা হয়েছিল, যাতে স্থানীয়দের আপত্তি ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আগেই হামলার ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮