বরগুনায় এয়ারগান দিয়ে কারারক্ষীর পাখি শিকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

বরগুনায় এয়ারগান দিয়ে কারারক্ষীর পাখি শিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
বরগুনা কারাগারের কারারক্ষী এয়ারগান দিয়ে শীতের অতিথি পাখি শিকার করছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার কুয়াশাচ্ছন্ন শীতের সকালে বরগুনা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের সড়কে প্রকাশ্যে এয়ারগান দিয়ে পাখি শিকার করেন তারা। পাখি শিকারের এই দৃশ্যটি চোখে পড়ে দুই সাংবাদিকের। বুঝে ওঠার আগেই এয়ারগান ও ব্যাগভর্তি পাখি নিয়ে মোটরসাইকেলে চেপে দ্রুত স্থান ত্যাগ করেন দুই শিকারি, বরগুনা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মো. হাফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম। এই দুই কারারক্ষী নিয়মিত এয়ারগান হাতে পাখি শিকারে বের হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগেও মো. রফিকুল ইসলামের নাম পাখি শিকারের ঘটনায় আলোচনায় আসে। একবার সাংবাদিকদের বাধার মুখে পড়ে তিনি প্রকাশ্যে নিজের

ভুল স্বীকার করে আর কখনো পাখি শিকার না করার অঙ্গীকার করেছিলেন। তারপরও তার পাখি শিকার থামেনি। পরিবেশবিদরা জানান, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার একটি দ-নীয় অপরাধ। আইন ভাঙলে শাস্তির বিধান রয়েছে। তবে প্রশ্ন উঠছে যারা নিজেরাই আইনের রক্ষক, তাদের হাতে আইন লঙ্ঘিত হলে বিচার কি সাধারণ মানুষের মতোই হবে, নাকি পরিচয়ের ছায়ায় দায় হালকা হয়ে যাবে? এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মী মুশফিক আরিফ বলেন, ‘শুধু শাস্তি দিলেই চলবে না। অভিযুক্ত দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আইনের প্রয়োগকারী হয়ে যারা আইন ভাঙেন, তাদের জন্য শাস্তি আরও কঠোর হওয়া উচিত।’ এ বিষয়ে বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো.

আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। অভিযুক্ত দুই কারারক্ষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব! তুমুল সমালোচনার পর গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই বিতর্কিত রেফারি রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে