বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৬:১১ অপরাহ্ণ

বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৬:১১ 117 ভিউ
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন। পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, সোমবার দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টার মধ্যে দেশের ৭ বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময়ে একাধিক জেলার উপরে শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ক্যাপশনে দেওয়া ওই পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন। এরমধ্যে সোমবার রাত ৯টার

পর থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার দুপুর ৩টার পর থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার বিকাল ৫টা থেকে রাত ৩টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী ও পাবনায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিকাল ৫টার পর থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। সেই সঙ্গে রাত ৯টার পর থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বৃষ্টি হতে পারে। এছাড়াও সোমবার বিকাল ৫টা থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার উপরে খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে সোমবার বেলা ১১টার পর থেকে দুপুর ৩টার মধ্যে বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলার কোনো কোনো উপজেলায় খুবই অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে দেশের ৫ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এরমধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, শেরপুর,

জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটকে সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!