ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক
২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো
বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার
রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল?
হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে
বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন
নতুন বছর শুরুর দিনেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষই দাবি করছে, পাল্টাপাল্টি ড্রোন হামলায় হতাহত হয়েছে সাধারণ মানুষ।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানান, নববর্ষ উদ্যাপনের সময় ওই হামলা চালানো হয়। তারা একে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছেন।
অন্যদিকে ইউক্রেন বলেছে, নববর্ষের রাতে রাশিয়া দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এক রাতে ২০০টির বেশি ড্রোন ব্যবহার করা হয় এবং এতে একাধিক অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের কর্মকর্তারা
আরও জানান, রুশ হামলায় খেরসন শহরে একজন নিহত ও একজন বয়স্ক নারী আহত হয়েছেন। সুমি অঞ্চলে রেল অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা শুধু সামরিক ও জ্বালানি অবকাঠামোকেই লক্ষ্য করেছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যখন শান্তি আলোচনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই নতুন বছরের শুরুতে এমন পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।