ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আলজাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতির পর গাজার বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওই সব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এ অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে,

হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। ১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পিছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে ‘হলুদ রেখা’। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও কেবল মাটিতে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে