ফের নগর ভবন অবরোধ করলেন ইশরাক সমর্থকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

ফের নগর ভবন অবরোধ করলেন ইশরাক সমর্থকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়র হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়ানোর উদ্যোগ না নেওয়ায় ফের নগর ভবন অবরোধ করেছেন তার সমর্থকরা। শনিবার (২৪ মে) সকাল থেকে আন্দোলনকারীরা নগর ভবনে অবস্থান নেন। এ সময় প্রধান ফটক ও ভবনে তালা দেওয়া ছিল। নগর ভবনের নিচতলার সামনের চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ ইশরাক সমর্থকরা। ফলে সেবা প্রার্থীরা সিটি করপোরেশনে এসে ফেরত যাচ্ছেন। বৃহস্পতিবার ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কী উদ্যোগ নেয় তা পর্যবেক্ষণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে সেদিন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ইশরাক। সে

সময় শেষ হওয়ার পর ইশরাকের সমর্থকরা শনিবার আবার নগর ভবনে অবস্থান নেন। নাগরিকদের সেবায় বিঘ্ন না ঘটাতে আন্দোলনককারীদের প্রতি নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন সরকারকে দ্রুততম সময়ে শপথ আয়োজনের আহ্বান জানান। মোবাইল ফোনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যেহেতু সরকারকে সময় সীমা বেঁধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয় নাই। আমরা আজকে আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন। সরকারের গাফলতির কারণে নগরবাসীর যাতে কোনো কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। “আমার সাথে যখন অন্যয় শুরু করলো এই সরকার, যাদের গণঅভ্যুত্থানের সরকার বলে, বৈষম্যবিরোধী আন্দোলন করে সরকার গঠন করেছে। কিন্তু আমার সাথে যখন সব

থেকে বড় বৈষম্যটা করলো, তখন সিটি করপোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোনো অপশক্তি আমাদের গ্রাস করতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি, দ্রুততম সময়ের মধ্যে সমাধান পাবো।” মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে ‘শপথের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন না করার কারণে নতুন করে আন্দোলনের ডাক দেন ইশরাক সমর্থকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান