ফেব্রুয়ারি মাসে কমেছে চাকরির খাত, বেকারত্ব বেড়ে ৪দশমিক ৪ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

ফেব্রুয়ারি মাসে কমেছে চাকরির খাত, বেকারত্ব বেড়ে ৪দশমিক ৪ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
ফেব্রুয়ারিতে কৃষি বহির্ভূত খাতে চাকরি কমেছে ৯২ হাজার। যেখানে জানুয়ারি মাসে সংশোধিত হিসাবে চাকরি বেড়েছিল ১ লাখ ২৬ হাজার। অ্যামেরিকা জুড়ে গত ফেব্রুয়ারি মাসে অপ্রত্যাশিতভাবে চাকরির সংখ্যা কমেছে । পাশপাশি বেকারত্বের হার বেড়ে ৪দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার লেবার ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে কৃষি বহির্ভূত খাতে চাকরি কমেছে ৯২ হাজার। যেখানে জানুয়ারি মাসে সংশোধিত হিসাবে চাকরি বেড়েছিল ১ লাখ ২৬ হাজার। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, ফেব্রুয়ারিতে প্রায় ৫৯ হাজার নতুন চাকরি সৃষ্টি হতে পারে। তবে বাস্তবে চাকরি কমে যাওয়ায় শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, শুল্কনীতি ও বৈশ্বিক

অনিশ্চয়তার কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমদানি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন, যা পরে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। এর পর তিনি আবারও বৈশ্বিক পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং তা ১৫ শতাংশে বাড়ানোর ঘোষণা দেন। অর্থনীতিবিদরা আরও বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, যা মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি করছে এবং শেয়ারবাজারেও অস্থিরতা দেখা দিচ্ছে। খাতভিত্তিক তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি চাকরি কমেছে, যা প্রায় ২৮ হাজার। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে চাকরি কমেছে ১১ হাজার, পরিবহন ও গুদামজাত খাতে ১১ হাজার এবং নির্মাণ খাতে ১১ হাজার চাকরি কমেছে। ফেডারেল সরকারে চাকরি কমেছে আরও ১০ হাজার।

২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ফেডারেল সরকারের চাকরি কমেছে প্রায় ৩ লাখ ৩০ হাজার বা ১১ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জন্য একটি কঠিন অবস্থার সৃষ্টি করতে পারে। কারণ শ্রমবাজার দুর্বল হলে সুদের হার কমানোর চাপ বাড়তে পারে কিন্তু তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে