ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬

ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর নানা বিতর্কিত কর্মকাণ্ডে ফেনীতে অনেকটা নিয়ন্ত্রণহীন আর বেপরোয়া হয়ে উঠছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি, কৃষিজমির মাটি ব্যবসা, মাদক কারবারসহ নানান অপরাধে নিজ দলের মধ্যেই চলছে সমালোচনা। এসব নিয়ে হত্যা, সংঘর্ষ, হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর অগ্নিসংযোগের পাশাপাশি মামলার ঘটনাও ঘটেছে। তাদের বেপরোয়া ও বিতর্কিত কর্মকাণ্ডে মুখে পড়েছে সরকার। এসব কারনে অস্বস্তিতে আছে প্রশাসন। সবশেষ গত শুক্রবার রাতে কৃষি জমির মাটি ও মাদক ব্যবসা নিয়ে সদর শর্শদি ইউনিয়ের উত্তর ফতেহপুর গ্রামে শর্শদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ফেনী আলীয়া মাদরাসার ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন শিবলুর বাড়িঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে

নিজ দলের লোকজন। ভুক্তভোগি অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আরফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মীর মোশাররফ হোসেন রিয়াদ, যুবদল নেতা মানিক অপু এবং তাদের অনুসারীরা ওই বাড়িতে গিয়ে প্রথমে তিন রাউন্ড ফাঁকা গুলি করে। পরে শিবলুর বাড়ির দুটি ঘরে ভাংচুর লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানান, আরফানের আট ভাইয়ের মধ্যে দুই ভাই ২০২৪ এর ৪ আগস্ট মহিপালে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনরত ছাত্রহত্যা মামলার আসামী। এর আগে দুই ভাই মোরশেদ ও বাপ্পি ১৬টি বন্দুক নিয়ে র‌্যাবের হাতে গ্রেফতার হয়। আরফান সেচ্ছাসেবক দলের পদ পান বিদেশে অবস্থান করেই। এদিকে, দাগনভূঞায় চাঁদা দাবী করে এক প্রবাসীর বসতবাড়ির গেটে তালা দেয়ার ঘটনায়

শুক্রবার রাতে আবু তাহের কালু (৪৬) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যাক্তি উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। চাঁদা দাবির বিষয়টি ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করেন ভুক্তভোগি। এছাড়া ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে দোকান নির্মাণ করছিলেন স্থানীয় আবুল বাশার নামে একজন। এর প্রতিবাদ করেন যুবদলের স্থানীয় নেতা সালাউদ্দিন।এতে দখলবাজের পক্ষে অবস্থান নিয়ে বিরোধে জড়ান ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু। এর জেরে গেল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর সালাউদ্দিনের মটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান

ও রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহাদ ইফতুর মাটি কাটা ও মাদক বিক্রির অডিও কথোপতন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর জেরে নোমানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। তবে ওই কলে ইফতু নিজেকে ইয়াবা বিক্রেতা দাবি করলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান অনেকে। এদিকে ইফতুকে আত্মস্বীকৃত মাদক কারবারী ও মাটি খাদক আখ্যা দিয়ে তার নিজ গ্রাম ইলাশপুরের জনগন মিছিল ও মানবন্ধন করে। অপরদিকে নোমানকে বহিস্কারের পর ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাহমুদুল হাসানকে। তার বিরুদ্ধেও মাটি ব্যবসার অভিযোগ রয়েছে। তাছাড়া সদর উপজেলা মৎসজীবি দলের আহবায়ক আবু ইউছুপ পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড় গ্রামে অন্যের পুকুর

থেকে মাছ লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁছগাছিয়ায় চাঁদা না দেয়ায় মোহাম্মদ আজাদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠে স্থানীয় যুবদল নেতা রিসাল হোসেনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। রিসাল ইউনিয়ন বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন দেলুর ভাতিজা ও ইউপি যুবদলের নেতা। অন্যদিকে শহরের সদর হাসপাতাল মোড়ে ফেনী সরকারি কলেজের জায়গা দখল নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপ মুখোমুখি অবস্থানে আছে। এ নিয়ে দোকানপাটে হামলা ভাংচুর হয়েছে একাধিকরা। ঘর নির্মাণের সময় চাঁদা দাবি করার অভিযোগে ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে দল। তার আগে গত ১৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম ইপিজেড থেকে

চুরি হওয়া একটি ট্রাকের খণ্ড-বিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়ি থেকে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলার ছাগলনাইয়ায় কৃষিজমির মাটি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া নামে যুবদলের এক নেতা নিহত ও ৫ জন আহত হয়। ফুলগাজীতে দোকান ভাঙচুরের ঘটনায় কয়েকদিন উত্তেজনা ও হামলার পর বিএনপি-জামায়াতের মধ্যে সমঝোতা হয়। দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও কৃষি জমরি মাটি কাটার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুই গ্রুপের বিরুদ্ধেই সমানভাবে প্রশাসনের কাছে রয়েছে বলে জানান এক কর্মকর্তা। সোনাগাজী উপজেলায়ও দখল আর চাঁদাবাজীর অভিযোগ কম নেই। সদর উপজেলার ফাজিলপুর জিন্না

উচ্চ বিদ্যালয়েরর প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল হকের বাড়ি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জ্যাকসনের বিরুদ্ধে। একই ইউনিয়নে আওয়ামী লীগকে পুন:বাসনের অভিযোগে ফেসবুক লাইভ করায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব পাটোয়ারি, সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম ভূঞা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অপর যুবদল নেতা মোজাম্মেল হোসেন সোহাগকে হুমকি দেন। এর আগে ফেনী পৌরসভার প্রধান প্রকৌশলি জাকির হোসেনকে নিজ দপ্তরে মারধর করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ। এছাড়া পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে আটকে দেয়ার অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। এদিকে, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুলের সম্প্রতি ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তিনি নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দেয়া বরাদ্ধ ও সুযোগ সুবিধা সঠিকভাবে বণ্টন হয়নি বলে অভিযোগ করেন। আগামীতে সরকারী অনুদান সঠিক বণ্টন না হয়ে থাকলে স্ব-স্ব ইউনিয়নকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান বকুল। নিজ সংগঠনের নেতাকর্মীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, অপরাধ করে কেউ ছাড় পাবেনা। বির্তকিত কাণ্ডের কারণে এরইমধ্যে কয়েকজনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, কে কার অনুসারি; সেটি বিবেচ্য বিষয় নয়, সংগঠন বিরোধী কাজে জড়ালে সে যেই হোক শাস্তি পেতে হবে। কারো অপকর্মের দায় যুবদল নিবেনা বলেও জানান তিনি। এ ব্যাপারে প্রশাসনকে আরো সোচ্ছার হওয়ার আহবান জানান এ যুবদল নেতা। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নেই। অনেকে ৫ আগস্টের পর বিএনপিতে নানাভাবে ঢুকে বিশৃংখলা করছে। ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এখানে দলীয় পরিচয় নয়, অপরাধ বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস