ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুটির দাম। কিন্তু মঙ্গলবার তা সমন্বয় হয়নি। এদিন বাংলাদেশের স্থানীয় সময় ১১টা দিকে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ১৩ ডলার। সোমবার ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার নিয়ে সিদ্ধান্ত জানাবে ফেড। বাজারে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশের

মধ্যে নিয়ে যাবে। তবে বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ানোর চেয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি যদি ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে। বিপরীতে, ধীরে ও পরিমিত গতিতে নীতি কঠোর করার ইঙ্গিত দিলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে। সাধারণত মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণে বিনিয়োগের সুযোগ-ব্যয়ও বেড়ে যায়। ফলে উচ্চ সুদের পরিবেশে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ছিল প্রতি আউন্স ৬৩ দশমিক ২৫ ডলার। প্লাটিনাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার

৭৭০ দশমিক ৮১ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬ এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? কাকে বিয়ে করলেন জেমিমা গোল্ডস্মিথ ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধর্ষণ, আদালতে ৬০ টি স্বীকারোক্তি ট্রাম্পপুত্রের বিয়ে পরবর্তী আয়োজনের খরচ দিয়েছিলেন রুশ ব্যবসায়ী ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড ‘এসব লোক থেকে আমি দূরে থাকি’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি