ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ August, ২০২৫

ফুটবলে বাংলাদেশের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ August, ২০২৫ |
সাম্প্রতিক কয়েক বছর ধারাবাহিকভাবে পারফরম করছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক থেকে শুরু করে, জাতীয় দলও এখন সাফল্য পাচ্ছে। প্রথমবারের মতো নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে, যেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপে খেলার টিকিটও। সাম্প্রতিক এমন দারুণ পারফরম্যান্সে র‍্যাংকিংয়েও এসেছে বিশাল উন্নতি। তাই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বৃহস্পতিবার ৭ আগস্ট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিশ্বব্যাপী পাবলিক করা পোস্টে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ফিফা। যার ক্যাপশনে লেখা ছিল, ১০০-এর কাছাকাছি। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার পর ফিফা/কোকা-কোলা নারী র‍্যাংকিংয়ে উপরের

দিকে উঠেছে। সামনে রয়েছে ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা। এরপর ছয়টি ফটোকার্ড শেয়ার করেছে ফিফা। যার প্রথমটিতে বাংলাদেশের র‍্যাংকিংয়ের গ্রাফ দেখিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে লিখেছে, বাংলাদেশ ফিফা নারী র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দল। দ্বিতীয় ফটোকার্ডে ফিফা লিখেছে, ২০২৩ সালের আগস্টে ফিফা নারী বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। কিন্তু ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর তারা উঠে এসেছে বিশ্বের ১০৪ নম্বরে। তৃতীয় ফটোকার্ডে বাংলাদেশের অগ্রযাত্রার উদাহরণ দিয়ে ফিফা লিখেছে, এতদিন এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ কখনো কোনো ম্যাচ জিততে পারেনি। কিন্তু ২০২৫ সালের বাছাইপর্বে তারা একটিও ম্যাচ না হেরে অপরাজিত থেকে ইতিহাস গড়েছে। আগামী বছর মূল

টুর্নামেন্টে শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে ফিফা নারী বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে। বাংলাদেশের ভালো করার পেছনের কারণও জানিয়েছে ফিফা। চতুর্থ কার্ডে সংস্থাটি সেটি জানিয়ে লিখেছে, এই দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে বাংলাদেশের প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা "এম্পাওয়ার হার: ২০২৪-২০২৭" এবং ফিফার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে পাওয়া ধারাবাহিক সহায়তা। সাফে বাংলাদেশের শিরোপাজয়ের বিষয়টিও তুলে ধরেছে ফিফা। সেটি উল্লেখ করে সংস্থাটি লিখেছে, পরপর দুইবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে দলটির আত্মবিশ্বাস ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হয়েছে। এই টুর্নামেন্ট ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়নে উপকৃত হয়েছে। সবশেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মন্তব্য তুলে ধরেছে ফিফা। তিনি বলেছেন, ফিফা

নারী ফুটবলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশে এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। যার ফলস্বরূপ নারী ফুটবলের প্রতি দর্শক ও ভক্তসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?