‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫
     ৫:১৩ অপরাহ্ণ

‘ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে ভিএআর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৫:১৩ 106 ভিউ
২০১৬ সালের জুলাইয়ে পিএসভি ও এফসি আইন্দোভেনের একটি প্রীতি ম্যাচে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। এরপর ইউরোপের শীর্ষ লিগগুলোতে এটি নিয়মিত ব্যবহৃত হলেও, বিতর্ক যেন কখনোই থামছে না। সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে চেলসির বিপক্ষে হারের পর টটেনহাম হটস্পার কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলুর মন্তব্যে। প্রিমিয়ার লিগে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ১–০ গোলে পরাজিত হয় টটেনহাম। তবে ম্যাচে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল দলটি। ৬৯ মিনিটে সেনেগালিজ মিডফিল্ডার পাপে মাতার করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করেন রেফারি। ফাউলের অভিযোগে গোল বাতিলের পাশাপাশি ম্যাচে দীর্ঘ আলোচনা চলে রেফারি ক্রেইগ পসন এবং ভিএআর রেফারি জ্যারেড জিলেটের মধ্যে। এতে দ্বিতীয়ার্ধে যোগ

করা সময় দাঁড়ায় ১২ মিনিটে। ম্যাচশেষে ভিএআরের তীব্র সমালোচনায় মুখর হন টটেনহাম কোচ পোস্তেকোগলু। তিনি বলেন, ‘এই ভিএআর ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে ভাবে না। সবাই শুধু বিতর্ক আর নাটকেই আগ্রহী। আমি নিশ্চিত, এটা নিয়েই পরবর্তী ২৪ ঘণ্টা আলোচনা চলবে। কিন্তু এই প্রযুক্তি খেলাটার আসল সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে।’ এই ম্যাচে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। এনজো এবার হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই টটেনহামের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন। এর আগে কেবল রবার্তো দি মাতেও (১৯৯৬-৯৭) এবং গাস পয়েত (১৯৯৮-৯৯) এমন

কীর্তি গড়েছিলেন চেলসির হয়ে। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি করেছে চেলসি। ৩০ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। ম্যানচেস্টার সিটি রয়েছে পঞ্চম স্থানে, তাদের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ২১ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। অন্যদিকে, টটেনহামের অবস্থা বেশ করুণ। ৩০ ম্যাচে মাত্র ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা