ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাফুফেতে ভক্তদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাফুফেতে ভক্তদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি। কিন্তু তাকে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন তিনি। ফাহমিদুলকে বাদ দেওয়ায় বাংলাদেশ ফুটবলের ভক্তরা নাখোস হয়েছেন। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে ১৮ বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ তাদের। ফরোয়ার্ড পজিশনে খেলা গতিময় তরুণ এই ফুটবলারকে পুনরায় জাতীয় দলে ডাকার দাবি জানিয়েছেন ভক্তরা। বাংলাদেশ ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে ও ফাহমিদুলকে দলে ফেরানোর দাবি নিয়ে মঙ্গলবার রাজধানীর মতিঝিলের বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন কিছু ভক্ত। দেশের ফুটবল সমর্থক

গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ এবং সাধারণ ভক্তদের পক্ষ থেকে ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ভক্তরা সামাজিক মাধ্যমে ‘স্ট্যান্ড উইথ ফাহমিদুল’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছেন। ফাহমিদুলকে প্রাথমিক দলে ডেকে বাদ দেওয়ার বিষয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, ফাহমিদুল মেধাবি ফুটবলার। তার গতি আছে। তবে বয়স কম। এখনো জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু