ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি নেতার ক্লাব ঘর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি নেতার ক্লাব ঘর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
ফরিদপুরে বিএনপি নেতা চুন্নু মোল্লার বিরুদ্ধে মহাসড়কের কিছু অংশ দখল করে ক্লাব ঘর তোলার অভিযোগ উঠেছে। ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী বাসস্ট্যান্ডের কাছে মহাসড়কের জায়গায় ক্লাব ঘর তোলা হয়। তবে নানামুখী চাপের কারণে তা সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, জাতীয় মহাসড়কের (এন-৭) ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নিচে পড়ে যায়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। এরপর সেই সেতুর পাশে নতুন সেতু নির্মাণ করা হয়। এ কারণে পুরাতন সেতু দিয়ে সীমিত ও কম ওজনের পরিবহণ ও মানুষ চলাচল করে। যানবাহন চলাচল সীমিত থাকায় সড়কের কিছু অংশজুড়ে অস্থায়ী দোকান বসেছে। শনিবার থেকে মাচ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক

চুন্নু মোল্লার নেতৃত্বে বিএনপি ঘরানার ২০ থেকে ২৫ জন মানুষ মহাসড়কের ওপর ইটের মেঝে তৈরি করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে প্রায় ২০০ বর্গফুটের ঘর তৈরির কাজ শুরু করে। তবে সংবাদকর্মীরা বিষয়টি রাজনীতিবিদ ও প্রশাসনের নজরে আনলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নানা চাপে মঙ্গলবার বিকালে স্থাপনাটি অপসারণ শুরু করা হয়। চুন্নু মোল্লা জানান, সড়কটি দখল করে অনেকে দীর্ঘদিন ধরে দোকান তুলে ব্যবসা করছে। আমরা সম্মিলিতভাবে ক্লাব ঘর তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু সমালোচনা হওয়ায় ঘরটি অপসারণ করা হয়েছে। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, বিষয়টি জেনে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। জেলা

বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা জানান, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অন্যায় কাজ করার সুযোগ নেই। ওই এলাকায় চুন্নু মোল্লা নামে বিএনপির কোনো নেতা আছেন বলে তার জানা নেই। বিএনপির পক্ষ থেকে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক