প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। আর আজ থেকে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে। শনিবার এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন । প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে। বায়তুল মোকাররমে দেখা গেছে,

সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে মসজিদে আসেন। মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসে আল্লাহর শোকরিয়া আদায় করেন মুসল্লিরা। এছাড়া রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও এমন চিত্র চোখে পড়েছে। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ। মসজিদগুলো সব ফ্লোর মুসল্লিতে ভরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ আদায় করছেন। ঢাকা ছাড়াও সারা দেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান

সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয় সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা বিরুদ্ধে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যার্থ ট্রাম্পের বিশেষ দূত উইটকফঃ রাজধানীতে হমলা বন্ধে সম্মতি; চূড়ান্ত সমাধান এখনো অধরা সকালে কাজে এসে দেখলেন চাকরি নেইঃ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ‘গণছাঁটাই’ হলেন ৬১৩ শ্রমিক অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ভেনিসে বাঁধন-কে হেনস্তাকারী ইতালিপ্রবাসী মনিরুলের বাড়িতে মব নিয়ে হাজির মবহোতা আয়াস, তথ্যদাতা আলজাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে রহস্যময় কর্মকান্ড থামছেই না; এবার পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার