প্রথমবার মানবদেহে শনাক্ত হলো মাংসখেকো পরজীবী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫

প্রথমবার মানবদেহে শনাক্ত হলো মাংসখেকো পরজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মানুষের শরীরে প্রথমবারের মতো শনাক্ত হলো ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম’ (বিরল মাংসখেকো পরজীবী)। ওই রোগী সম্প্রতি মধ্য আমেরিকার এল সালভাদর থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে। রোববার (২৪ আগস্ট) দেশটির স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) গত ৪ আগস্ট সংক্রমণটি নিশ্চিত করে। তবে খাতভিত্তিক কিছু সূত্রের দাবি, রোগী নাকি গুয়াতেমালা থেকে এসেছিলেন। তবে সরকারি দপ্তর এ নিয়ে সরাসরি মন্তব্য করেনি। স্ক্রু ওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যাদের স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে ফোটা শত শত লার্ভা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস খেতে থাকে। চিকিৎসা না হলে প্রাণী বা মানুষের মৃত্যু

পর্যন্ত হতে পারে। 'স্ক্রু ওয়ার্ম' নামের উৎসও সেখানেই—তাদের মাংস খাওয়ার ধরন অনেকটা কাঠে পেরেক ঢুকানোর মতো। জনস্বাস্থ্য দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে মানুষের জন্য ঝুঁকি খুবই কম। এ বছর দেশটিতে প্রাণীদের শরীরে এমন কোনো সংক্রমণও ধরা পড়েনি। তবে খবরটি ছড়িয়ে পড়ায় গবাদিপশু খামারি ও গরুর মাংস ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ স্ক্রু ওয়ার্ম একবার গবাদিপশুর পাল আক্রমণ করলে ব্যাপক ক্ষতি হয়। কৃষি দপ্তরের হিসাবে, শুধু টেক্সাসেই নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স টেক্সাস সফরে গিয়ে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন। এটি মূলত স্ক্রু ওয়ার্ম দমনের জন্য ব্যবহৃত হবে।

ষাটের দশকে এভাবেই বিপুল সংখ্যক জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র থেকে স্ক্রু ওয়ার্ম নির্মূল করা হয়েছিল। এখন আবার মধ্য আমেরিকা হয়ে উত্তর দিকে ছড়িয়ে আসছে এই মারাত্মক পরজীবী। সম্প্রতি মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশেও নতুন একটি সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে, যদিও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তুলনামূলক কম, তবু যুক্তরাষ্ট্রের গরু ও গবাদিপশুর বাজারে এ ঘটনা নতুন আতঙ্ক তৈরি করেছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা