প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’ ডা. জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে, সে প্রসঙ্গে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তিনি উল্লেখ করেন, ডা. জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ

চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে। ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডা. জাকির নায়েকের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা হামজার দারুণ অভিষেকের রাতে শেফিল্ডের জয় দলবদলের রেকর্ড গড়ে চেলসি থেকে ম্যান সিটিতে আর্জেন্টিনার এঞ্জো টাকায় বাঘের দুধ না মিললেও ১৫ মিনিটেই মিলছে যে কারও এনআইডি, কললিস্ট, কারেন্ট লোকেশনসহ সকল নথিপত্র শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত ধানের ন্যায্যমূল্য পায় না কৃষক, দামে ধস অথচ চালের বাজার ঊর্ধ্বমুখী! ১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি করল পুলিশ ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ‘নেট মিটারিং নীতি’ নতুন মোড়কে ‘রুফটপ সোলার’ রূপে হাজির! অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার