পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ |
নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করা না হলে ১৭ ডিসেম্বর থেকে মাঠে নামবেন তারা। তাদের এই দাবির বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’ বুধবার (১০ ডিসেম্বর) পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে অর্থ উপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘দেশে দারিদ্র্য বাড়ছে।

এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে, সিস্টেমের জটিলতা– সবকিছু মিলিয়েই সমস্যা।’ উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। নারীরা উদ্যমী, হিসাবী। তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে খরচ করে বেশি। তাই তাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।’ তিনি বলেন, ‘শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে ডিসেন্ট্রালাইজ করা। শহর দরকার আছে, কিন্তু গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করতে হবে। এসডিএফের রোল আরও বলিষ্ঠ হতে হবে। সুবিধাভোগী বাড়াতে হবে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।’ উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের

গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। সে হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের