পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
পেরুর উত্তরাঞ্চলে একটি ব্যস্ত শপিং সেন্টারের ফুড কোর্টের ছাদ ধসে অন্তত ৩ জন নিহত ও প্রায় ৭৪ জন আহত হয়েছেন। ছাদ ধসের ঘটনাটি ঘটেছে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ শুক্রবার আমেরিকা টিভিকে জানিয়েছেন, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার খবর দিলেও স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো পরে আহতের সংখ্যা বেড়ে ৭৪-এ পৌঁছেছে বলে জানান। মোরিলো আরপিপি রেডিওকে বলেছেন, আমরা ৭৪ জন আহত ব্যক্তিকে হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়েছি, যাদের

মধ্যে ১০টি শিশু। ১১ জন গুরুতর আহত। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিংমলের ফুড কোর্টে অনেক পরিবার অবস্থান করছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে